রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার গুদামে গভীর রাতে লাগা ভয়াবহ আগুন নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, রাজারবাগের ঐ স্টোর রুমটি এমন জায়গায় ছিল যেখানে পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির আশঙ্কা ছিল।
