চীন তিব্বত দখল করতে পারে, আমাদের মনকে নয়: দালাই লামা

আপডেট : ১৬ জুন ২০২০, ১৬:৪৪

চীন তিব্বত দখল করতে পারলেও আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। স্টার্টনিউজ গ্লোবালে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তিব্বতের বিভিন্ন অঞ্চল হয়ে লাদাখে আগ্রাসন দেখিয়েছে চীন! আর তিব্বতিরা কখনও তা মেনে নেবে না। এসময় তিনি তিব্বতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন।

১৯৫০ এর দশকে তিনি মাওজেদংয়ের সঙ্গে দেখা করেন তখন তিনি প্রায় কমিউনিস্ট হয়ে গিয়েছিলেন। ১৯৫৯ সালে কমিউনিস্ট চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে তিব্বতের আধ্যাত্মিক নেতা ১৪তম দালাই লামা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এবং সে বছরেই তিনি তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে প্রবাসী তিব্বতি সরকার গঠন করেন।

তিব্বতের বুদ্ধরা পুনর্জন্মে বিশ্বাস করেন। দালাই লামা চীনকে ক্রমাগত জ্বালা দিতে তার উত্তরসূরি গড়ার চেষ্টা চালাচ্ছে বলে খবর স্টার্টনিউজ গ্লোবালের।

১৯৫৯ সাল থেকে উত্তর ভারতের ধরমশালায় তার নির্বাসন জীবনে তিনি তিব্বতিদের সব রকমের প্রতিকূলতার মুখেও প্রচার করে আসছেন অহিংসা আর সহিষ্ণুতার কথা। বিশ্বের যেখানেই তিনি যান, চীন দখলিত তিব্বতের মানুষদের অধিকার, তাদের ভাষা ও সংস্কৃতি সুরক্ষার কথা বলেন দালাই লামা।

ইত্তেফাক/আরআই