চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট ৪৭ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল ২নং ওয়ার্ডের উকিল বাড়ির লক্ষণ চক্রবর্তী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এরপর মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় হাজীগঞ্জ পৌরসভাধীন লাল মিয়া দরবার শরীফের খাদেম নুনু মিয়াকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন: করোনা রোগীকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ডবয় গ্রেফতার
নিহতদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি কর্মকর্তা মো. জসিমউদ্দিন। তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃত এসব ব্যক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফনকার্য সম্পাদন করেছেন।
ইত্তেফাক/এএএম
