বলিউড তারকা সুশান্ত রাজপুতের মৃত্যুতে বলিউডের অনেক তারকা কথা বলেছেন। এবার তার আত্মহত্যা নিয়ে বললে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। তিনি মনে করছেন সুশান্তের এই বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনে বলিউডের নেপোটিজমের বড় ভূমিকা রয়েছে। কঙ্গনা একটি ভিডিও করে বলিউডের প্রতি সেই ক্ষোভ প্রকাশ করলেন। কঙ্গনা রানাওয়াত বলছেন, ‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় আমরা সকলে স্তব্ধ হয়ে গেছি। কিন্তু অনেকে বলছেন ও মানসিকভাবে দুর্বল ছিল। ভয় পেয়ে এমন করেছে। কিন্তু যে মানুষ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় র্যাংক করে তার মানসিকতা কী করে দুর্বল হয়। তার শেষের দিকের পোস্টগুলো থেকেই প্রমাণিত ও বারবার সবাইকে বলতো আমার ছবি দেখুন। আমার কোনো গডফাদার নেই। আপনারা ছবি না দেখলে আমাকে বলিউড থেকে ওরা বের করে দেবে। ইন্টারভিউতেও বারবার বলেছেন কেন ইন্ডাস্ট্রি আমাকে আপন করে নেয় না। সুশান্তের আত্মহত্যার জন্য বলিউড দায়ী।’
