বাফুফের নির্বাচনে অনিয়ম হচ্ছে কি না তা নিয়ে পাঠানো অভিযোগ যাচাই করবে ফিফার সংশ্লিষ্ট কমিটি। কাউন্সিলর জমা নিয়ে অভিযোগ উঠেছিল। আর বাফুফে সেসব অভিযোগ যাচাই বাছাই করার জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। কিন্তু সেই কমিটির তিন সদস্যই নির্বাচন করবেন মনে করেন বাফুফের দুই সহসভাপতি। তারা আপত্তি জানিয়ে চিঠিও দিয়েছিল। সেই সঙ্গে চিঠি ফিফার কাছেও পাঠায়। ফিফা জবাব দিয়ে জানিয়েছে অভিযোগের বিষয়টি তাদের এখতিয়ারে কি না তা দেখবে। যদি না হয় সেটি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠাবে। এএফসি কাছে পাঠানো হলে সেখানেই প্রেরণ করবে। পুনরায় কোনো তথ্য দরকার হলে তারাই যোগাযোগ করবে এসব কথা জানিয়ে একটি পত্র প্রেরণ করেছে। অভিযোগ পাঠানোর একজন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মুহি জানিয়েছেন, সালাম মুর্শেদী, হারুনুর রশিদ এবং আব্দুর রহিম তিন জনই বাফুফের নির্বাচন করবেন। তাদের দিয়ে কেন ডিসপুট কমিটি গঠন করা হবে। এটা সম্পূর্ণ নিয়মের পরিপন্থি।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘নির্বাচন বিষয়ে খতিয়ে দেখার জন্য ফিফা হতে কোনো চিঠি আসেনি। অভিযোগকারীদের কাছে পাঠানো যেটি পেয়েছি তাতে বুঝা যায় ফিফা যে, অভিযোগটি পেয়েছে সেটার প্রতিজবাবে তারা ভদ্রভাবে না করে দিয়েছে।’
