: আপনার ছেলের খবর কী? থাকে কোথায়? কেমন রোজগার করছে? : জানি না! খবর পেলে আমারই লাভ হতো। কিছু রোজগার করতে পারতাম। : মানে? : ওকে ধরে থানায় হাজির করতে পারলেই দু হাজার টাকা পাওয়া যেত। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।