বগুড়ায় করোনার ভয়াবহতা নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিস।
জেলায় করোনা ভাইরাসে ডাক্তার, গণমাধ্যমকর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শহরের ৯টি এলাকা রেড জোন ঘোষণার পর এ ধরনের সিদ্ধান্তে যাচ্ছেন তারা।
বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ ফয়েজ আহাম্মদ জানান, রেড জোনে অনেকেই নিয়ম মানছে না। ভ্রাম্যমাণ আদালত এবং সেনাবাহিনী পুলিশকে কঠোর হওয়ার জন্য বলা হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, রাজশাহী-রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় করোনা সংক্রমিত বেশি। রেড জোন না মানলে কারফিউ দেওয়ার প্রস্তাব দিব।
