সুনামগঞ্জের দুটি পৌরসভা ও একটি ইউনিয়নসহ ১৫টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এসব এলাকায় লকডাউনের নির্দেশনা বাস্তবায়িত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, রেড জোনে সাধারণ ছুটি থাকবে ২১ দিন অর্থাত্ ১৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত। তবে সংশ্লিষ্ট অফিস, দপ্তর নিজেদের কার্যপরিধি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় রেড জোন এলাকা ঘোষণা হয়েছে।
