সড়ক নয়, যেন পানি ভরা খাল!

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৭

ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল সদরের প্রধান সড়ক। অর্ধদিন বৃষ্টি হলেই লেগে যায় হাঁটুপানি। তখন রাস্তাটিকে মনে হয় পানি ভরা খাল! প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাগুলো তখন বডিসহ তলিয়ে যায়। আর পথচারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। নারী-পুরুষদেরকে কাপড় ভিজিয়ে পার হতে হয় সড়ক। অসুস্থ লোকজন পড়ে বিপাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ দীর্ঘদিনের। এই দুর্ভোগ লাঘবে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া