বন্যার্তদের সাহায্য করুন

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৮

গত ২০ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্ফান’। সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, যশোর ও বাগেরহাটসহ উপকূলীয় জেলায় আম্ফানের তাণ্ডব বর্ণনাতীত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সাতক্ষীরা। এই জেলার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। যোগাযোগের মাধ্যম নেই বললেই চলে। তবে নৌকায়, ট্রলারে মাঝে মাঝে কিছু মানুষ সংবাদ নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ আবার অল্প সংখ্যক ত্রাণ দিতে আসছে। রান্নার জন্য অনেকেরই নেই চুলা এবং কাঠ। চরম সংকটে দিন পার করছে এখানকার নিম্ন আয়ের মানুষ। সরকারি ত্রাণ তাদের খুবই প্রয়োজন। সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, অতিশীঘ্রই এই অঞ্চলের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ,

ঢাকা বিশ্ববিদ্যালয়