সম্প্রতি আমরা দেখেছি নিউজিল্যান্ডে লকডাউন তুলে নিয়েছে দেশটির সরকার। সেখানে গত কয়েকদিনে একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে তারা মুক্তি পেয়েছে। আর এটা সম্ভব হয়েছে কার্যকর লকডাউনের কারণে। এখন দেশটির মানুষ আগের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশেও কার্যকর লকডাউন দেওয়া হলে আশা করা যায় আমরাও খুব দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাব। টানা ৬৬ দিন ঢিলেঢালা লকডাউন দিয়ে আমরা খুব উপকৃত হইনি। এখন উচিত হবে কমপক্ষে দুই সপ্তাহের জন্য কঠোর এবং কার্যকর লকডাউন দেওয়া। ভবিষ্যত্ ভয়াবহতার কথা চিন্তা করে সরকার এ বিষয়ে দূরদর্শিতার পরিচয় দেবে বলে আশা করছি।
শফিকুন্নবী বাইজিদ
শিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ,
কারমাইকেল কলেজ, রংপুর
