কালুরঘাট সড়ক সেতু সংস্কারের আবেদন

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৫

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনার জন্য কর্ণফুলি নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ১৯৩০ সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামে সেতু নির্মাণকারী একটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে কালুরঘাট সেতুর পশ্চিম ও উত্তর পাড়ের দখল নিয়ে হানাদার পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় এই সেতুটি। ৯০ বছরের পুরনো সেতুটির বর্তমানে অত্যন্ত করুণ দশা। বিভিন্ন স্থানে রেললাইন ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই সেতু দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে। ট্রেন ও অন্যান্য বাহনে প্রতিদিন দেড় লক্ষাধিক মানুষ সেতু পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে—সেতুটি সংস্কারের আশু উদ্যোগ নিন।

আলতাফ হোসেন হূদয় খান

বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম