১৭ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৪ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমায় না জড়ালেই ভালো করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রয়োজনে বড়ো ভাইবোনদের সহযোগিতা নিন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির প্রচেষ্টা জোরদার করতে হবে। অসুস্থ পিতার শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো বিষয় চিন্তার কারণ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অসুস্থ মায়ের চিকিত্সার ব্যাপারে যত্নবান হোন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। কাউকে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় প্রচেষ্টা বিলম্বিত হতে পারে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা বা মাথাব্যথায় ভুগতে পারেন।
