বেইজিংয়ে করোনার প্রাদুর্ভাবে ‘উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:০৭

চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, চীনে ভাইরাসটির নতুন প্রাদুর্ভাব নিয়ে বিজ্ঞানীদের পরীক্ষানিরীক্ষা করা উচিত। কীভাবে এই সংক্রমণের সূত্রপাত ঘটছে এবং কীভাবে এটি আরো ছড়িয়ে পড়ছে তা বিশ্লেষণ করা প্রয়োজন বলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘যেসব দেশ ইতিমধ্যেই সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে, সেসব দেশের সরকারগুলোকেও সম্ভাব্য পুনরায় সংক্রমণের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ গত সপ্তাহে চীনে নতুন সংক্রমণ শুরু বিষয়ে তিনি বলেন, ‘এর উত্পত্তি এবং বিস্তার এখনো খতিয়ে দেখা হচ্ছে।’ সংস্থাটির কোভিড-১৯ টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কেরকোভ জানান, বেইজিংয়ের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

ডব্লিউএইচওর ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেন, ‘কীভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তার উত্তর একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক তদন্তের মধ্যেই নিহিত রয়েছে।