২০১৯ আলোচনায় থাকবে যে প্রযুক্তিগুলো

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

সদ্য বিদায় নিয়েছে ২০১৮ সাল। বিদায়ী বছরটি তথ্যপ্রযুক্তির বছর হিসেবেও মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, গত বছর প্রযুক্তির প্রাপ্তির পাশাপাশি এই খাতে বেশ কয়েকটি কেলেঙ্কারিও হয়েছে। বড় বড় সাইবার হামলা, ফেসবুকের তথ্য বেহাতসহ আরো অনেক বিষয় রয়েছে এর মধ্যে। প্রাপ্তিতেও কমতি ছিল না। তবে চলতি বছরেও (২০১৯) প্রযুক্তি বিশ্বকে চমকে দেবে বেশ কয়েকটি প্রযুক্তি আর এগুলো হলো- স্মার্ট ডিসপ্লে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অগমেডেন্ট রিয়েলিটি, ফোল্ডঅ্যাবল ডিসপ্লেসহ আরো অনেক কিছু। বিস্তারিত জানাচ্ছেন মোজাহেদুল ইসলাম ঢেউ

ভয়েস অ্যাসিস্ট্যান্ট

বিগত বছর অর্থাত্ ২০১৮ সালেই বৈশ্বিক বাজারে আগমণ ঘটেছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের। ইতোমধ্যে ইউরোপের বাজারে রাজত্ব করতে শুরু করেছে এই প্রযুক্তিটি। প্রযুক্তিটি চলতি বছরে বাজারে আরো সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ইউরোপের বাজারে বর্তমানে এর প্রবৃদ্ধির হার ১১৪.৭%। চলতি বছরে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস একটি পরিবারের একাধিক সদস্যের ভয়েস কমান্ড শনাক্তের সক্ষমতা অর্জন করবে। ব্যক্তিভেদে আলাদা আলাদা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে হবে না। ফলে, প্রযুক্তিটি আরো বেশি জনপ্রিয় হবে। সম্প্রতি প্রকাশিত ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অর্থাত্ ২০১৯ সালেই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে ছড়িয়ে পড়বে। ধরানা করা হচ্ছে, ফ্রিজ, টেলিভিশন,  ক্যামেরা, ওয়াশিং মেশিন, গাড়ি, বিভিন্ন মিডিয়া প্লেয়ার, স্ক্রিন প্রজেক্টরসহ আরো অনেক ডিভাইসে এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে।

অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি

চলতি বছরে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি বাজারে আসবে। স্মার্ট ডিভাইস বিশেষ করে স্মার্টফোন, ল্যাপটপ ও ক্যামেরার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি বাজরে উন্মুক্ত হবে। প্রতিনিয়ত স্মার্ট ডিভাইসে ফিচার সংখ্যা বাড়তে থাকে। হাই রেজ্যুলেশনের ভিডিও প্রদর্শন, ফাইভজি প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি ও উচ্চ-মানের অডিওর  জন্য প্রয়োজন হবে অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

দ্রুত চার্জিং প্রযুক্তি

চলতি বছরে ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা যেমন বাড়বে ঠিক তেমনি ব্যাটারি দ্রুত চার্জের জন্যও প্রয়োজন হবে দ্রুত চার্জিং পদ্ধতি। গত বছর সব ধরনের মোবাইল ডিভাইসেই শক্তিশালী ব্যাটারির দেখা মিলেছে। তবে লক্ষ্য করা হয়েছে যে, এই ধরনের ব্যাটারিগুলো চার্জিংয়ের সময় বেশ উত্তপ্ত হয়।এই সমস্যার সমাধান ও দ্রুত চার্জিং পদ্ধতি চলতি বছর প্রযুক্তি প্রেমীদের জন্য বিশাল চমক হিসেবে থাকছে। ইতোমধ্যে ওয়ানপ্লাস ড্যাশ চার্জ প্রযুক্তি দারুণ সাড়া ফেলেছে। এ প্রযুক্তিসংবলিত হ্যান্ডসেটের ব্যাটারি মাত্র ৩৫ মিনিটে  শতভাগ চার্জ হয়। ফলে, মোবাইল চার্জে রেখে ঘুমাতে গিয়ে দূর্ঘটণার সম্ভাবনা থাকবে না।

ডিজিটাল ডিভাইস আসক্তি

ডিজিটাল ডিভাইস আসস্তি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ২০১৮ সাল জুড়ে বিশ্ব মিডিয়ায় এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়ে। ওই প্রতিবেদন গুলোতে বলা হয়েছে, ডিজিটাল স্ক্রিন আসক্তি মস্তিস্কের জন্য ক্ষতিকর। শুধু তা—ই নয়, এটি একটি ব্যধিও বটে। তবে চলতি বছরেই আসবে এর স্থায়ী সমাধান। বিভিন্ন রকম ডিভাইসে বিল্ট-ইন ফিচার যুক্ত হবে যার মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবে সে কি পরিমাণ সময় ডিজিটাল স্ক্রিনে ব্যয় করেছে। এই ফিচারের মাধ্যমে সহনীয় মাত্রার বেশি সময় ডিভাইস ব্যবহার করলে ব্যবহারকারীকে সতর্ক করবে ডিভাইস নিজেই। শুধু তা-ই নয়, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারি জানতে পারবে সে কোন অ্যাপে কত সময় ব্যয় করেছে।

ফাইভজি প্রযুক্তি

বিশ্বব্যাপী ফোরজি প্রযুক্তি চালু হয়েছে। অনেক দেশ ফোরজি প্রযুক্তি যথাযথ হওয়াতে তাদের টুজি ও থ্রিজির সেবা বন্ধও করে দিয়েছে। একই সাথে বিশ্বের অনেক দেশ ফাইভজি প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করছে। চলতি বছর দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। ফোরজি নেটওয়ার্কের চেয়ে ফাইভজিতে শতগুণ দ্রুতগতির সেবা মিলবে। সংশ্লিষ্টদের মতে, ফাইভজি প্রযুক্তির যথযথ ব্যবহার শুরু হলে অপটিক্যাল ফাইবার এর প্রয়োজন হবে না। এবছরেই ফাইভজি’র সুবিধা ভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

ফোল্ডেবল ডিসপ্লে

ইতোমধ্যে বাজারে আসেছে ফোল্ডেবল ডিসপ্লে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা কোম্পানি স্যামসাং ও মাইক্রোসফট এর মতো কোম্পানিরা ফোল্ডেবল ডিসপ্লের স্মার্ট ডিভাইস বাজারে উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরই ফোল্ডেবল ডিসপ্লের ডিভাইস মিলবে, যা স্মার্টফোনের পাশাপাশি ফোল্ড খুলে ট্যাবলেট ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে।

ওয়াটারড্রপ নচ প্রযুক্তি

নচ প্রযুক্তির ডিসপ্লে সম্প্রতি একটি আলোচিত বিষয়। এই প্রযুক্তির ডিসপ্লের বেশ চাহিদাও লক্ষ্যণীয়। ২০১৮ সালেই সর্ব প্রথম  স্মার্টফোন ডিভাইসে নচ ডিসপ্লের দেখা দেখা যায়, যা ব্যবহারকারীদের আকৃষ্ট করতেও সক্ষম হয়। এই প্রযুক্তির ডিসপ্লেতে ডিভাইস ডিসপ্লের উপরের অংশের মাঝ বরাবর খুব অল্প জায়গার মধ্যে ক্যামেরা, ইয়ারপিস, প্রোক্সিমিটি ও অ্যামবিয়েন্ট লাইট সেন্সর অন্তর্ভুক্ত করা হয়। এর সুবাদে ডিভাইসের আকৃতি না বাড়িয়ে বড় স্ক্রিনের ডিসপ্লে ব্যবহার সম্ভব হয়েছে। তবে চলতি বছর ডিসপ্লের নচ আরো ছোট হয়ে আসবে। ওয়ানপ্লাসের পাশাপাশি অনেকগুলো স্মার্টফোন নির্মাতারা এরই মধ্যে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের হ্যান্ডসেট বাজারে আনতে শুরু করেছে। চলতি বছরই স্মার্টফোন ডিভাইসে দেখা মিলতে পারে ডুয়াল ডিসপ্লেও।

বিগ ডাটার সহজ ব্যবহার

বিগত কয়েক বছরের অন্যতম এক বাজিং ওয়ার্ড এই বিগ ডাটা। বিগ ডাটার সব থেকে বড় শক্তি এতে অনেক স্ট্যাটিস্টিক ডাটাসহ ব্যবহারকারীর যা যা দরকার সব কিছুই পাওয়া যায়-আবার বিগ ডাটার সব থেকে বড় অসুবিধাও আছে আর তা  ২০১৯তে এই বিগ ডাটা ম্যানেজমেন্ট আরো সহজ হবে। ভিজ্যুয়াল, এমপ্যাথেটিক আর কোয়ালিটিটিভ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। ২০১৯ তে অনেকটা হিউম্যানাইজড  করা যাবে বিগ ডাটাকে।

অগমেন্ট ও ভার্চুয়াল রিয়েলিটি

২০১৮ সালেই অকলারস রিফট বেশ ভালোই সাড়া ফেলেছে। আর সফলতার সাথেই বুঝিয়ে দিয়েছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য মার্কেট প্রস্তুত! হাজারো ভিআর অ্যাপস, গুগোল কার্ডবোর্ডসহ পোকেমন গো-এর মতো গেম দিয়ে ভিআর বেশ ভালো ভাবেই ভোক্তাদের মন জয় করেছে। তাই নির্ধিধায় ২০১৯ সালে তথ্যপ্রযুক্তি দুনিয়ায় এ আরও ভি আর প্রযুক্তির সরব উপস্থিতি থাকবে।

ফিজিক্যাল ডিজিটাল ইন্টিগ্রেশন

টেকনোলজি ধীরে ধীরে আমাদের ডেইলি রুটিনে ঢুকে গেছে। স্মার্টফোন এখন আমাদের নিত্য সঙ্গী। আর এটা এখন বাড়ার দিকেই থাকবে। বিভিন্ন অনলাইন স্টোরে এখনই সাইট টু স্টোরের মত সুবিধা আছে যাতে অনলাইন ক্রেতারা রিলেল লাইফের মতোই অভিজ্ঞতা পান। এই প্রযুক্তি এখন আরো উন্নতির দিকে। অ্যামাজন তো ইতিমধ্যেই ড্যাশ বাটন নিয়ে এসেছে পাশাপাশি ওয়্যালমার্ট ও ডিজিটাল দিকে বেশ ভালো সাড়া ফেলছে। তাই ২০১৯ হবে এমন ফিজিক্যাল আর ডিজিটাল ব্যবস্থার সমন্বয়ের সময়।

ফেস আইডি প্রযুক্তি

মোবাইল ডিভাইস আনলকের জন্য এখন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক প্রযুক্তি সর্বত্রই ব্যবহার হচ্ছে, যা পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি প্যাটার্নের চেয়ে কার্যকর। আইফোন টেন দিয়ে অ্যাপল প্রযুক্তি বিশ্বের সামনে প্রথম ফেস আনলক সিস্টেম উন্মোচন করেছে, যা ফেস আইডি প্রযুক্তি নামেও পরিচিত। চলতি বছর পাসওয়ার্ড, সিকিউরিটি প্যাটার্ন ও ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি প্রযুক্তি আবেদন হারাবে এবং ফেস আইডি প্রযুক্তি ব্যাপক পরিসরে ব্যবহার হবে।      

            সূত্র: ইকোনমিক টাইমস