জাতীয় পার্টির (জেপি ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ থেকে কাউখালী উপজেলা প্রশাসনকে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এমপির ব্যক্তিগত তহবিল থেকে সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।
বুধবার (১৭জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা আতিক জামান খোকন।
আরো পড়ুন: রংপুর বিভাগে অজ্ঞাত রোগে ২০ দিনে এক হাজার গরুর মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাইদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার ও দুঃস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এএএম
