হাজীগঞ্জে করোনার উপসর্গে আরও একজনের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ১৮:৪৪

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে আরও একজন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এ উপজেলায় মোট ৪৮ জন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো।

১৬ জুন মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা খন্দকার বাড়ির আবদুল মমিন (৬০) নিজ বাড়িতে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে মারা যান। 

তার ছেলে মাহবুব খন্দকার বলেন, বাবার ১০ দিন জ্বর সর্দি  ছিল। শেষের ২ দিন শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনেটারি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, রাতেই নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।

ইত্তেফাক/ইউবি