অ্যাপলের ডেভেলপার সম্মেলন দেখবেন যেভাবে

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:১৮

এ বছর কোভিড-১৯ মহামারি দেখা দেওয়ায় অ্যাপলের ডেভেলপার কনফারেন্সের (ডাব্লিউডাব্লিউডিসি) আয়োজন করা হয়েছে অনলাইনে। অ্যাপল ভক্তরা ইভেন্টটি সরাসরি ইউটিউবে দেখতে পারবেন। ডাব্লিউডাব্লিউডিসি স্পেশাল ইভেন্ট https://youtu.be/GEZhD3J89ZE ক্লিক করলে ইউটিউব ইভেন্ট শুরুর কথা মনে করিয়ে দেবে। এ জন্য ভিডিওর নিচের দিকে বাম পাশে রয়েছে সেট রিমাইন্ডার অপশনটি।

আগামী সোমবার রাত ১১ টায় ইউটিউব পেজটিতে অ্যাপলের লাইভ শুরু হবে।