ক্যাপশন নিউজ

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:১৯

দৈনন্দিন জীবনে আপনি কতটা সুস্থ তা জানার জন্য দফায় দফায় চিকি?সকের কাছে ছোটার প্রয়োজন হয় না। ব্লাডপ্রেসার কত, হূদষ্পন্দনের গতি স্বাভাবিক কিনা ইত্যাদি জানার জন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ তো আছেই। কিন্তু এ বার এমন টয়লেট বা শৌচাগার তৈরি করা হয়েছে, যেখানে পা দিয়েই বুঝে যাওয়া সম্ভব আপনি কতটা সুস্থ বা আপনার কোনও অসুখ আছে কিনা! এক কথায় ‘স্মার্ট টয়লেট’। এই ‘স্মার্ট টয়লেট’ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব গম্ভীরের মস্তিষ্ক প্রসূত। অধ্যাপক গম্ভীর জানান, ১৫ বছর আগেই এই ভাবনাটা তাঁর মাথায় এসেছিল। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ‘স্মার্ট টয়লেট’ বাস্তবের চেহারা পেয়েছে। অধ্যাপক গম্ভীর জানান, এই ‘স্মার্ট টয়লেট’ শুধুমাত্র ইউরিন ইনফেকশন বা কিডনির সমস্যাই নয়, কলোরেক্টাল বা ইউরোলজিক ক্যান্সার শনাক্ত করতেও সক্ষম।