ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন দর্জি ওয়াজেদ

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:১১

করোনা দুর্যোগের সময় ফ্রিজ কিনে ভাগ্য বদলে ফেললেন দর্জি ওয়াজেদ আলী। গত ১০ জুন কালিয়াকৈরের পশ্চিম চন্দ্রায় ওয়ালটনের শোরুম ‘হাজি ইলেকট্রনিক্স’ থেকে ২১৮ লিটারের একটি ফ্রিজ কেনেন ওয়াজেদ। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করেন নিজের মোবাইল নম্বর দিয়ে। কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আপ্লুত ওয়াজেদ। মাত্র ২৭ হাজার ৩০০ টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি হয়ে গেলেন মিলিয়নিয়ার। জানালেন, দর্জির কাজ ছেড়ে গ্রামের বাড়ি গিয়ে ওই টাকায় একটি গরুর খামার দেবেন তিনি। উল্লেখ্য, সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে পেতে পারেন ১ মিলিয়ন বা ১০ লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতাদের এ সুবিধা দিচ্ছে ওয়ালটন। —প্রেস বিজ্ঞপ্তি