ভারতে গত দুই মাসে বস্ত্র ও পোশাকখাতে রপ্তানি ব্যাপকভাবে কমেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে, গত এপ্রিল ও মে মাসে ভারতে বস্ত্র ও পোশাকখাতে রপ্তানি কমেছে ৭৩ শতাংশ।
করোনা ভাইরাস প্রতিরোধে ভারত জুড়ে ঘোষণা করা হয় লকডাউন। এতে বন্ধ হয়ে যায় কল-কারখানা। একই সঙ্গে সমস্যা দেখা দেয় পণ্য শিপমেন্টে। এসব মিলে দেশটির বস্ত্র ও পোশাকখাতের রপ্তানি আশঙ্কাজনক হারে কমেছে। ভারতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল ও মে মাসে বস্ত্র ও পোশাকখাতে রপ্তানি হয়েছে মাত্র ১ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার।
