মানুষের মহামূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। স্বেচ্ছায় রক্ত দিলে শুধু অন্যের জীবন বাঁচানো নয়, বরং নিজের জীবনও ঝুঁকিমুক্ত রাখা সম্ভব। অথচ দেশের হাজার হাজার মানুষ প্রতিবছর রক্তের অভাবে মৃত্যুবরণ করছে। রক্তদাতার এক ব্যাগ রক্তদানের মাধ্যমেই মৃত্যুপথযাত্রী মানুষের জীবন বাঁচানো যেতে পারে। কেউ যদি স্বেচ্ছায় রক্তদান করেন, তাহলে এতে একজন বিপদগ্রস্ত মানুষের বা মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে। তাই মানবিক প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানের জন্য জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবার মানসিক প্রস্তুতি থাকা উচিত।
মো. হাছিবুল বাসার মানিক
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
