তেজগাঁওয়ে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৩৬

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন ইকবাল হোসেন, ড্রাইভার মো. আরিফ মৃধা, মো. জুয়েল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম জানান, মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ীর টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।