সুমঙ্গল শীল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া গ্রামের বাসিন্দা লোককবি ও কণ্ঠশিল্পী সুমঙ্গল শীল (৯০) মঙ্গলবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সাজিউড়া গ্রামের পাশে রাজীনদীর তীরে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুত দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাব, লোকসংস্কৃতি ফোরামসহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
