নোভেল করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার নির্বাচনি এলাকা ১২৮, পিরোজপুর-২ ভাণ্ডারিয়া-কাউখালী ও ইন্দুরকানীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাক্স ও হ্যান্ড গ্লাবস বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলামের হাতে এ সকল সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবির উপস্থিত ছিলেন।
সংস্থার উদ্যোগে গতকাল দুপুরে জেলার কাউখালী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাক্স ও হ্যান্ড গ্লাবস তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ মনু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র ও জেপি নেতা মো. শাহ আলম তালুকদার উপস্থিত ছিলেন।
সংস্থার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের হাতে ঐ উপজেলার জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাক্স ও হ্যান্ড গ্লাবস তুলে দেওয়া হয়। এ সময় ইন্দুরকানী জেপির যুগ্ম আহ্বায়ক মো. কাওছার আহম্মেদ দুলাল, মো. সহিদুল আলম দোদুল উপস্থিত ছিলেন। পৃথকভাবে এ সকল স্থানে বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী ও আতিকুজ্জামান খোকন ।
ভাণ্ডারিয়ায় উচ্চ করোনা সংক্রমণ প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য দোয়া মোনাজাত
ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির উদ্যোগে দেশব্যাপী নোভেল করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) থেকে সবাই সুরক্ষায় থাকার জন্য গতকাল বুধবার বাদ জোহর স্থানীয় সমিতির মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানসুর আহম্মেদ। এ সময় জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের মুসল্লিগণ দোয়ায় শরিক হয়। এর পূর্বে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
