মেহেরপুরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১০

মেহেরপুরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার খোকসা গ্রামের গৃহবধূ ছিতারন নেছা (৪৫) এবং একই উপজেলার গোভিপুর গ্রামে জালাল উদ্দিন (৫০) সাপের কামড়ে মারা গেছেন। দুই জনকেই ঘুমন্ত অবস্থায় সাপে কাটলে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অপর দিকে বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে উজ্জল হোসেন নামের এক বিদ্যুত্ মিস্ত্রির মৃত্যু হয়েছে।