নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ কারণে জেলার ছয়টি উপজেলার বেশ কিছু এলাকাকে ম্যাপিং করে করোনা সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড জোন, ইয়োলো ও গ্রীন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে রেড জোনের আওতায় রয়েছে নরসিংদী সদর উপজেলার কান্দাপাড়া, সাটিরপাড়া, ব্রাহ্মন্দী ও বিরামপুর, বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়ন ও বেলাব ইউনিয়ন, মনোহরদীর কাটাবাড়িয়া গ্রাম, ৩ নম্বর ওয়ার্ড, কাচিকাটা ইউনিয়ন ও চন্দনবাড়ি, শিবপুরের মাছিমপুর, পুটিয়া ও যশোর, পলাশের ঘোড়াশাল ও জিনারদী এবং রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকা।
