কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি!

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১২

 ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ পৌরসভায় এডিস মশা নিধনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ব্যাপক কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রচারণার জন্য পৌর এলাকার প্রায় ২৫ হাজার বাসায় লিফলেট বিতরণ করা হবে। পরবর্তীতে ‘মশা রোধে কিশোরগঞ্জ’ ও ‘পরিচ্ছন্ন কিশোরগঞ্জ’ নামের আরো দুটি উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক শহীদুল হক লাভলু, সদস্য লুত্ফুল হোসাইন পাভেল, সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ।