সংক্রমণ হার বিবেচনা করে মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে রেড জোন চিহ্নিত করে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
এলাকাগুলো হচ্ছে: কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
লোহাগড়া অগ্রণী ব্যাংক শাখা লকডাউন
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। এদিকে লোহাগড়া অগ্রণী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
