শ্যামনগরে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১৩

শ্যামনগরে এক স্বাস্থ্যকর্মী বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি স্থানীয় বংশীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন।  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ডাক্তার অজয় কুমার সাহা বলেন, গত ১১ জুন ঐ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার রিপোর্ট পজিটিভ আসে।