সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১৩

সিরাজগঞ্জের সায়দাবাদে বুধবার চালভর্তি ট্রাক থেকে ৪০১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতার জাহিদুল ইসলাম বগুড়ার গাবতলী থানার তিন্নিরহাট কালাইহাটা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।   র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান জানান, ঢাকা অভিমুখী চাল বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।