শ্রীনগরে দুই হাজার পরিবারের পাশে চেয়ারম্যান

আপডেট : ১৭ জুন ২০২০, ২৩:৪২

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

ইতিমধ্যে নিজ উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন এই  চেয়ারম্যান। এখনো এই ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন তিনি।
এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে সাবান দেন আজিজুল ইসলাম।

মো. আজিজুল ইসলাম জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার আদর্শকে বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের সেবা করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাব।

তিনি আরও জানান, ষোলঘর ইউনিয়ন বাসীর জন্য আমার জীবন উৎসর্গ করতেও আমি রাজি আছি। তারা যেমন বর্তমানে আমার পাশে আছে ভবিষ্যতেও তাদের পাশে চাই। কারণ তাদের জন্যই আমি এই জনপদের সেবা ও জনকল্যাণমূলক কাজ করতে পারছি।

ইত্তেফাক/বিএএফ