কাস্টমস পরিদর্শক ও কর্মীদের সুরক্ষাসামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ জুন ২০২০, ০০:৪৭

বাংলাদেশ কাস্টমসে সামনের সারিতে কর্মরত কাস্টমস পরিদর্শক ও কর্মীদের কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের প্রতিনিধিরা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মধ্যে ১ হাজার ৫০০ মাস্ক ও ফুল-বডি গাউন রয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান কর্মকাণ্ডকে সহায়তা করতে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলারের সাহায্য দিয়েছে।