একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিত্সক নেতা করোনাক্রান্ত

আপডেট : ১৮ জুন ২০২০, ০০:৪৭

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিত্সক নেতা অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও শহিদসন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা করোনা ও অন্যান্য রোগাক্রান্তদের বিরামহীন চিকিত্সাসেবা প্রদান করতে গিয়ে নিজেরা করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার আজ নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।