রামগঞ্জে আট মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২২

মঙ্গলবার রাতে রামগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আট মামলার আসামি মোঃ মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এসআই মোঃ জহির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে নয়নপুর বরকন্দাজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া জানান, সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রামগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অস্ত্র আইনের নিয়মিত মামলা করা হয়েছে।