প্রকাশ : ১৮ জুন ২০২০, ০০:০০আপডেট : ১৮ জুন ২০২০, ০০:৪৮
রাজধানীর সবুজবাগের একটি আবাসিক ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।