ইয়াবা পাচারের নতুন কৌশল অবলম্বন করে এবার সাপুড়েরা অভিনব কায়দায় ইয়াবা পাচার করছে। বুধবার সকাল ৮টার দিকে মরিচ্যা বাজার এলাকায় সন্দেহজনক চলাচলের কারণে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৬ জন সাপুড়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হক জানান, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন: ঢাকা সাভার এলাকার মামুন (৩৫), শাহজাদা (৩১), সালমান (২৬), আসলাম সর্দার (৪০), রাজু আহমদ (২৫), রূপমিয়া (৩২)। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আটক সাপুড়েদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
