সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরাকে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেফতার আছেন। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।
