আজ রাত ১২ টা থেকে লকডাউনে যাচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা

আপডেট : ১৮ জুন ২০২০, ০০:৫৪

করোনা প্রতিরোধে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আজ রাত ১২ টা থেকে লকডাউন করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে মাইকিং করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডভূক্ত। সিটি কর্পোরেশনের অফিস থেকে এই এলাকা লকডাউন করার নির্দেশনা আসে। এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যার দিকে এলাকায় পুলিশ মাইকিং করেছে। লকডাউন কমূসূচি চলাকালে এই এলাকা থেকে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবেন না। লকডাউন নিয়ে বৃহস্পতিবার দুপুওে বসুন্ধরা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে পুলিশ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হবে।