ছেলেরা পড়ছে রোদ রূপকথা
মায়েরা দেখছে জল রূপকথা
হাওয়াতে ঠোঁট রেখে শীতের গান
ভোরের ডানা ভেবে নিচ্ছে কান।
ইরার ঘর জুড়ে শ্বাসছবি
আঁকছে বৃষ্টিমেঘে জলকবি
পাখিরা ফেলে আসে ঘুমের ছাই
চাঁদেরা ঢেউসিঁড়ি নামছে তাই।
ফুলেরা ছড়িয়ে ছিল দুই ডানা
এখন আর তারা কাঁদবে না
হাওয়াতে ঠোঁট রেখে শীতের গান
ভোরের ডানা ভেবে নিচ্ছে কান।
