বৈষয়িক

আপডেট : ১৮ জুন ২০২০, ১৯:৫৬

কে কার প্রতিবিম্ব

এই নিয়ে গভীর ভাবতে থাকি।

একান্তে নিজের

প্রতিবিম্ব দেখতে দেখতে

ভাবতে থাকি

পাখা জন্মানোর পরে উইপোকার মুত্যু হয় কেন?

 

উইপোকা

কিংবা

উটপাখি

কি পাখি সম্প্রদায়ের কেউ নয়?

 

সান্ত্বনা দেই এই বলে

পাখা পাইনি ভালোই হলো

ডানায় তো থাকে সীমাবদ্ধ উড়াল

কে কার প্রতিবিম্ব

আহা বিখ্যাত আয়না

তোমার জন্ম না হলে

নিজের মুখটিও দেখতে পেতাম না।