বাবা আমার

আপডেট : ১৮ জুন ২০২০, ১৯:৫৮

বাবা আমার মুক্ত আকাশ

নির্ভরতার চাদর

জীবন জুড়ে আপন মনে

করেন শুধু আদর।

 

বাবার হাতে হাতটি ধরে

হাঁটা-হাঁটি শেখা  

বাবার কাঁধে-কোলে চড়ে

এই পৃথিবী দেখা।

 

লেখাপড়ার হাতেখড়ি

বাবার কাছে শুরু

সারাজীবন বাবা আমার

আসল শিক্ষাগুরু।

 

ন্যায়ের পথের জ্ঞানের আলো

বিপদকালের ছায়া

বাবা আমার আদর-শাসন

নিখাদ মনের মায়া।