খুলনায় জাতীয় পার্টি-জেপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেপির জেলা সভাপতি অ্যাড. আ. মজিদের নিজস্ব অফিসে কেক কেটে জেপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি আ. মজিদ।
এতে বক্তৃতা করেন, জেলা জেপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি গাজী আব্দুস সামাদ, ইঞ্জি. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দিঘলিয়া উপজেলা সভাপতি ড. এস. এম. জাকারিয়া, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ, শাহজাহান, রিপন, কামাল, নান্নু, মাসুম, ডা. আব্দুর রাজ্জাক, ডা. বেল্লাল হোসেন প্রমুখ। পরে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এদিকে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপি নেতৃবৃন্দ এক বিবৃতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা ১৪ দলের বিজয়কে স্বাগত ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
