দীপ্ত টিভিতে আজ রাত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে তুর্কি ধারাবাহিক নাটক ‘সুলতান সুলেমান:কোসেম’। সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান তৃতীয় মুরাদের যোগ্য উত্তরসূরি, তার দৌহিত্র সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগাসিরিয়াল। হুররাম সুলতানের পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে ওঠে সুলতান আহমেদের সহধর্মিণী কোসেম সুলতান।
