গত বিশ্বকাপে তাদের ফলাফল ছিল খুবই খারাপ। এশিয়া কাপে এখনো বলার মতো কিছু করতে পারেনি আফগানিস্তান। কিন্তু আসছে এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় আশায় বুক বাধছে তারা। দলটির অধিনায়ক বলছেন, তারা এই দুই আসর লক্ষ্য করেই প্রস্তুতি নিচ্ছেন। তারা ধরে নিচ্ছেন, আসর দুটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর সে ক্ষেত্রে এশিয়া কাপ জেতারও স্বপ্ন দেখেন তিনি, ‘আমরা এসব আয়োজন মাথায় রেখে আগে আগে অনুশীলন শুরু করেছি। আমরা টি-টোয়েন্টি ফরম্যাটেই বেশি মনোযোগ দিচ্ছি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালো করতে চাই। এশিয়া কাপ আমাদের পরিচিত কন্ডিশনে খেলা। আমাদের স্পিনাররা বিখ্যাত। ব্যাটসম্যানরা ভালো করলে আমরা জিততেও পারি।’
