স্বাস্থ্যবিধি অমান্য করায় সোয়া লাখ টাকা জরিমানা

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৩০

স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীতে ১৭ ব্যক্তি এবং ২১টি বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর রমনা, কলাবাগান, রামপুরা ও ডেমরা পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালায়।  ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রমনা থানা এলাকায় ছয় জনকে ৩৯ হাজার টাকা এবং কলাবাগান থানা এলাকায় ছয়টি দোকানে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। রামপুরা থানা এলাকায় পাঁচটি  দোকানে পাঁচটি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ডেমরা থানা এলাকায় ১১ জনকে ১ হাজার ৯০০ টাকা, পাঁচটি দোকানকে ১১ হাজার টাকা এবং গুলশানে পাঁচটি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।