রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৩০

আব্দুর রহমান

কুমিল্লার মনোহরগঞ্জের লত্সর নিবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল ৯টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার বিকাল ৩টায়  রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ প্রমুখ। তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।