১৭২ রোগীকে অনুদান প্রদান

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৩৯

বরিশালে জটিল রোগে আক্রান্ত ১৭২ জনকে ৮৭ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে পাঁচ জন রোগীর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।