ঈশ্বরদীতে বিশেষ ব্যবস্থায় করোনার নমুনা সংগ্রহ

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪১

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্পুল ও স্টিকের অভাবে করোনার নমুনা সংগ্রহ বন্ধের ছয় দিন পর বিশেষ ব্যবস্থায় আবার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত নমুনা সংগ্রহের অ্যাম্পুল ও স্টিক সরকারিভাবে  আসেনি। তবে বিশেষ ব্যবস্থায় ১৬ জুন মঙ্গলবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। পাশাপাশি নমুনা প্রদানকারীর সংখ্যা বাড়ছে হু হু করে। ডা. আসমা খান জানান, এই অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের শ্রমিক কর্মচারীদের নমুনা পরীক্ষার জন্য রসাটমের পক্ষ হতে ৫০০ অ্যাম্পুল ও স্টিক প্রদান করেছে। এছাড়া ঐ প্রতিষ্ঠানের একজন সাব ঠিকাদার আবু শহীদ ব্যক্তি উদ্যোগে আরো ৩০০টি অ্যাম্পুল ও স্টিক সরবরাহ করেছেন।