ভেড়ামারায় রেড জোনে লকডাউন শুরু

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪২

কুষ্টিয়া জেলার ভেড়ামারার দুইটি ইউনিয়ন ও আংশিক পৌর এলাকা রেড জোনে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। রেড জোনে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যক্রম শুরু হয়েছে। এসব এলাকায় আগামী ২১ দিন লকডাউন চলবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, রেড জোন ঘোষিত সবগুলো এলাকায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব পরিবারে নিত্যপ্রয়োজীয় দ্রব্যের যোগানের ব্যবস্থা করা হবে। ভেড়ামারা পৌরসভার রেড জোন এলাকাগুলো হলো ১ নম্বর ওয়ার্ড ফারাকপুর, ২ নম্বর ওয়ার্ড ফারাকপুর ও নওদাপাড়া, ৩ নম্বর ওয়ার্ড নওদাপাড়া, ৪ নম্বর ওয়ার্ড নওদাপাড়া ও পূর্ব ভেড়ামারা, ৬ নম্বর ওয়ার্ড কলেজপাড়া, ৮ নম্বর ওয়ার্ড কুঠিবাজার ও ৯ নম্বর ওর্য়াড বামনপাড়া। এছাড়াও চাঁদগ্রাম এবং বাহিরচর ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে।